স্পেন গেলেন এলজিআরডি মন্ত্রী

আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১৭:২৬
 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন স্পেনের উদ্দেশে রবিবার রাতে ঢাকা ত্যাগ করেছেন। স্পেনের রাজধানী মাদ্রিদে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘স্মার্ট সিটি এক্সপো অ্যান্ড ওয়ার্ল্ড কংগ্রেস-২০১৭’ এ যোগদানের উদ্দেশে স্পেন গেছেন তিনি।
 
স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মুহম্মদ ইব্রাহিম মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
 
এই মেলায় আধুনিক, বসবাস উপযোগী, স্বাস্থ্যকর ও টেকসই নগরীর বিভিন্ন মডেল উপস্থাপন করা হবে। প্রতি বছরের মতো এ বছরও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সরকারি কর্তৃপক্ষ টেকসই নগর পরিকল্পনার বিভিন্ন চ্যালেঞ্জ ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করবেন।
 
মন্ত্রী আগামী ২১ নভেম্বর মঙ্গলবার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। বাসস
 
ইত্তেফাক/কেকে