শিবচর ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৩:২৫

মাদারীপুরের শিবচরে ৪০ বোতল ফেন্সিডিলসহ মনজের আলী (৭০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর গোলচত্বর মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, একদল পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর গোলচত্বর মোড়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য অভিযান পরিচালনা করেন। সন্ধ্যায় ফরিদপুরের ভাঙা থেকে ছেড়ে আসা একটি লোকাল যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী মনজের আলীকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতার মনজের আলী ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বালিদা গ্রামের মৃত আনেছ বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন: আড়াইহাজারে দুইপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধসহ আহত ৮

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবী হোসেন খান বলেন, গ্রেফতার মনজের আলী একজন মাদক ব্যবসায়ী। রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাকে মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়।

ইত্তেফাক/এমআরএম