জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার চার বছর মেয়াদে তার নিয়োগ অনুমোদন করেছেন।
মোস্তাফিজুর রহমান সমাজবিজ্ঞান বিষয়ে রাবি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি রুরাল সোসিওলজির ওপর এমএ করেন ফিলিপাইন থেকে। পরবর্তীতে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ইত্তেফাক/আরকেজি
