শাহজালালে আবারও স্বর্ণের বারসহ আটক ২

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ০৯:২৩
শাহজালাল বিমানবন্দরে আবারও দুইজন যাত্রীর কাছ থেকে স্বর্ণ আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা আজ সোমবার বিকালে ৩টি স্বর্ণের বার আটক করে। স্বর্ণের বারের ওজন ৭৪৭ গ্রাম। আটককৃতদের মধ্যে একজন হলেন- ইউসুফ আলি। তার বাড়ি লক্ষিপুরের রায়পুরে। অন্যজন জিয়া উদ্দিন বাবলু। ফেনি সদরে তার বাড়ি।
 
জানা গেছে, একজন যাত্রীর জেকেটের দুই পকেটে ২টি স্বর্ণের বার (৪৯৮গ্রাম) এবং অপর আরেকজন যাত্রীর মোজার ভিতরে ১টি স্বর্ণের বার (২৪৯ গ্রাম) লুকানো অবস্থায় ছিল। যাত্রী দুইজন বিকাল সোয়া ৩টার দিকে বিজি রিয়াদ ০৪০ যোগে সৌদি আরব থেকে শাহজালালে অবতরণ করেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য ৩৭ লাখ ৩৫ হাজার টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
 
এর আগে আজ সোমবার সকালে এক যাত্রীকে অন্তর্বাস থেকে ১০টি স্বর্ণবারসহ গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা।
 
ইত্তেফাক/এমআই