ফেসবুকে ধর্মীয় অবমাননা ও উসকানিমূলক পোস্ট-এর জের ধরে গত ১০ নভেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্থানীয় মানুষজনের বিক্ষোভ, কয়েকটি গ্রামে হিন্দু সমপ্রদায়ের বাড়িঘরে আগুন ও পুলিশি হামলায় হতাহতের ঘটনায় এক বিবৃতিতে গভীর উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।
তিনি আরো বলেছেন, “যত উসকানি আসুক না কেন, কোনো অবস্থাতেই কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
বিবৃতিতে তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কর্তব্য হচ্ছে অপরাপর গোষ্ঠী ও সমপ্রদায়ের মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়ে পূর্ণ সহযোগিতা করা, তাদের যে কোনো প্রয়োজনে সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ানো। পাশাপাশি সংখ্যালঘু সমপ্রদায়েরও দায়িত্ব হচ্ছে, তাদের কোনো আচরণে যাতে মুসলমানদের প্রতি উসকানি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা।
ইত্তেফাক/আনিসুর
