ঝিনাইদহে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু শুক্রবার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৪:২৩

শুক্রবার থেকে ঝিনাইদহে দুই দিনব্যাপী চতুর্থ আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু হচ্ছে। এ সম্মেলনে ভারত, যুক্তরাষ্ট্র, শ্রীলংকাসহ ৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ফোকলোর গবেষণা কেন্দ্র, লৌকিক কলকাতা (ভারত), ফোকলোর স্ট্যাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ জেলা প্রশাসন ও ঝিনাইদহ পৌরসভা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।

আরো পড়ুন : সোনাগাজী থানার ওসি প্রত্যাহার, নুসরাতকে হত্যাচেষ্টার মামলা পিবিআইতে

ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বুধবার সংবাদ সম্মেলনে জানান, বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এ ফোকলোর সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোট চত্বর থেকে শোভাযাত্রা বের হবে। এটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। প্রজন্ম একাত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করা হবে। পরে স্থানীয় ড্রিমভ্যালী পার্কে অনুষ্ঠিতব্য প্রথম দিনের কর্মসূচিতে আছে একাডেমিক অধিবেশন, লোক আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিথীয় দিন অনুষ্ঠান হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। কর্মসূচির মধ্যে আছে শোভাযাত্রা, একাডেমিক অধিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

ইত্তেফাক/ইউবি