দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর নেতা ও মাদক ব্যবসায়ীসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে পুলিশ ২১৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী তত্পরতাসহ নানা অপরাধে জেলার বিভিন্ন থানায় পৃথক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বোচাগঞ্জ থানা পুলিশ ২১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। চিরিবন্দর পুলিশ ২ জন জামায়াত নেতাকে গ্রেপ্তার করে।
অপরদিকে বিজিবি হিলি রেল স্টেশন এলাকা থেকে ১৫০ বোতল পেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
ইত্তেফাক/এএম।
