বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৪:৪৮
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
 
সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন।
 
এছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ ও প্রতিযোগীবৃন্দ। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ থেকে ছাত্রদের ৬টি দল ও ছাত্রীদের ৪টি দল অংশগ্রহণ করছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।
 
ইত্তেফাক/জামান