টিটু রায় নীলফামারী থেকে গ্রেফতার

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৫:৪০
ফেসবুকে কটূক্তি ও ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় অভিযুক্ত টিটু রায়কে নীলফামারী থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
 
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পাগলাপীর ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
 
তিনি বলেন, ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনায় টিটুর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/এমআই