রংপুরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে শ্রীপুরে বিক্ষোভ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৮:২৭
 
ফেসবুকে গুজব ছড়িয়ে রংপুরে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় শ্রীপুর উপজেলা সদরের বটতলায় মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। 
 
মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আহ্সান উল্লাহ শরিফী, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান, নারায়ণ চন্দ্র বিশ্বাস, কিশোর কুমার রায় মধু, নীল রতন সিংহ, শিশির কুমার শিকদার, অপূর্ব মিত্র, রায় হিমাংশু শিখর প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি