কলাপাড়ায় পাওয়ার প্লান্ট কর্মচারীদের ওপর হামলায় মামলা

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৫:৪৩

বিদ্যুত কেন্দ্র নির্মাণকারী সংস্থা আশুগঞ্জ পাওয়ার প্লান্টের অধিগ্রহণ করা জমির মালিকদের বাড়িঘর, গাছপালার ক্ষতিপূরণ নির্ধারণকালে পাওয়ার প্লান্টের নির্বাহী প্রকৌশলীসহ জেলা অধিগ্রহণ শাখার কর্মচারীদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা করা হয়। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন মঙ্গলবার রাতে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ে করেন। 

আরও পড়ুন: ‘আসামিরা যেন সর্বোচ্চ শাস্তি পায়’

মামলায় ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সজল উকিলকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মচারীদের ওপর হামলার অভিযোগ এনে এ মামলাটি করা হয়।

ইত্তেফাক/অনি