জোসলিন ডায়বেটিস সেন্টারের সঙ্গে প্রাভা হেলথ-এর পার্টনারশীপের ঘোষণা

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ১৯:০১
বাংলাদেশী রোগীদের মাঝে বিশ্ব মানের ডায়বেটিস সেবা ও প্রতিষেধক পৌছে দেয়ার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জোসলিন ডায়বেটিক সেন্টারের সাথে পার্টনারশীপের ঘোষণা দিয়েছে প্রাভা হেলথ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
প্রাভা হেলথ এর মেডিকেল ডিরেক্টর ড. ফয়সাল রহমান বলেন, যখন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, তখন আপনার হৃদরোগ, চোখের সমস্যা, স্নায়ুতন্ত্রের ক্ষতি, কিডনি, এবং দাঁত ও গামের সমস্যার ঝুঁকি হ্রাস পায়। প্রাভা হেলথ এবং জোসলিনডায়াবেটিস সেন্টার মধ্যে পার্টনারশীপের মাধ্যমেরোগীরা নিশ্চিত হতে পারে যে তাদের ডায়াবেটিস একটি পূর্ণাঙ্গ ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে।
 
এ সম্পর্কে জোসলিন ডায়বেটিস সেন্টার এর চীফ মেডিকেল অফিসার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবার্ট গাবে বলেন, আমরা প্রাভা হেলথ এর সাথে পার্টনারশীপের মাধ্যমে বিশ্বব্যাপী রোগীদের সেবা প্রদান করতে পেরে আনন্দিত, এবং আমরা বাংলাদেশে বিশ্বের সেরা ডায়াবেটিস সেবা নিয়ে আসতে পেরে উচ্ছসিত। প্রাভার মাধ্যমে আমাদের ট্রেনিং ও প্রশিক্ষণ টুলসমূহ চিকিৎসক ও স্বাস্থ্য প্রফেশনালদের সাথে একসাথে কাজ করতে সহায়তা করবে এবং প্রাভার রোগীদের এর জন্য সেরা স্বাস্থ্য সেবা নিয়ে আসতে সহায়তা করবে।
 
ইত্তেফাক/রেজা