কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসির যোগদান

আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২১:২৭
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে মঙ্গলবার সকালে যোগদান করেন। তিনি রাবির সমাজবিজ্ঞান বিভাগ হতে বিএ (সম্মান) এবং এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ফিলিপাইন বিশ্ববিদ্যালয় থেকে গ্রামীণ সমাজবিজ্ঞান বিষয়ে এমএস সম্পন্ন করেন। রাবির থেকে সমাজবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
 
ইত্তেফাক/আরকেজি