এরিকসেনের হ্যাটট্রিকে বিশ্বকাপে ডেনমার্ক

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১০:০৭
ক্রিশ্চিয়ান এরিকসেনের হ্যাটট্রিকে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নিয়েছে ডেনমার্ক। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্লে-অফ রাউন্ডে দ্বিতীয় লেগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে জয় পেয়েছে দলটি। প্রথম লেগের খেলা গোলশূন্য ড্র হওয়ায় এই ৫-১ গোলের ব্যবধান নিয়েই মস্কোর টিকিট কাটে দলটি। এই নিয়ে ড্যানিশরা পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল।
 
যদিও খেলা শুরুর ৫ মিনিটের মধ্যেই আয়ারল্যান্ড শেন ডুফির গোলে এগিয়ে গিয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে ২৯ মিনিটে সাইরিস ক্রিস্টির আত্মঘাতি গোলে সমতা ফিরে ম্যাচে। তিন মিনিটের ব্যবধানে এরিকসেনের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ড্যানিশরা।
IMG0
বিরতির পর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এরিকসন। ম্যাচের একেবারে শেষ মিনিটে পেনাল্টি থেকে আরেক গোল করেন নিকলাস বেন্ডটনার। তাই শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই রাশিয়া বিশ্বকাপের চূড়ান্তপর্বে জায়গা করে নেয় দলটি।     
 
ইত্তেফাক/কেআই