বাঘাইছড়ি হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৬:৫২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নয় মাইল এলাকায় সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার গভীর রাতে বাঘাইছড়ি উপজেলার মাচালং গলাকাটা এলাকায় অভিযান চালিয়ে নতুন জয় চাকমা (৪০) নামে ওই ইউপিডিএফ (মূল) নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল মঞ্জুর জানান, গ্রেফতারকৃত সন্ত্রাসী ইউপিডিএফ (মূল) দলের বাঘাইহাট এলাকার অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে বাঘাইহাট এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। 

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ২২ এমএম পিস্তল এবং ৩ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সাজেক থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: নুসরাত হত্যাচেষ্টা: মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাসহ ৩ জন রিমান্ডে

উল্লেখ্য, গত ১৮ মার্চ বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় নয় মাইল নামক এলাকায় দুটি চাঁদের গাড়িতে সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষণ করলে ৭ জন নিহত এবং ১৮ জন আহত হয়।

ইত্তেফাক/অনি