আগামী ২৩ নভেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ শুরু হচ্ছে। এই ম্যাচের জন্য পাকিস্তানের আলিম দার ও দক্ষিণ আফ্রিকার এরাসমাসের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেও আম্পায়ারিং করবেন আলিম দার, যেখানে তার সঙ্গী হবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফেনি। আর পার্থে তৃতীয় টেস্টে এরাসমাসের সঙ্গে থাকবেন গাফেনি। শেষ দুই ম্যাচের মধ্যে মেলবোর্নে চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার ধর্মসেনা সঙ্গে ভারতের সুন্দরাম রবি এবং সিডনিতে পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন সঙ্গী হবেন।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক রিচি রিচার্ডসন প্রথম তিনটিতে ও শ্রীলঙ্কার রঞ্জন মধুগালে শেষ দুটিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
ইত্তেফাক/কেআই
