শেষ মুহূর্তের গোলে ফ্রান্সের সঙ্গে হার এড়াল জার্মানি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৫:০৯
শেষ মুহূর্তের গোলে ফ্রান্সের বিপক্ষে হার এড়াল জার্মানি। কোলনে মঙ্গলবার রাতে দুই দলের প্রীতি ম্যাচটি ২-২ ড্র হয়। যোগ করা সময়ে জার্মানিকে সমতায় ফেরান লার্স স্টিন্ডল।
 
৩৩ মিনিটে অ্যালেক্সান্ডার লাকাজেত্তির গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৫৬ মিনিটে মেসুত ওজিলের পাস থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান টিমো ভের্নার। ৭১ মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন লাকেজেত্তি। কিন্তু যোগ করা সময়ে স্টিন্ডলের গোলে জয়বঞ্চিত হয় ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
IMG0
এ নিয়ে টানা ২১ ম্যাচে অপরাজিত থাকল আগের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করা জার্মানি।
 
ইত্তেফাক/কেআই