সড়কের গর্ত থেকে পানি সরাতে রীতিমতো সেচ মেশিন বসানো হয়েছে বড়লেখা উপজেলার দাসেরবাজার-বর্ণি সড়কে। মঙ্গলবার সকালে ওই সড়কের গর্ত থেকে স্থানীয়দের পানি সরাতে দেখা যায়। সড়কের এই ক্ষতটি দীর্ঘদিনের।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কটি ডুবে যায়। মঙ্গলবার সকলে সেচ মেশিন দিয়ে সড়ক থেকে পানি সরানো বিষয়টি বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদের নজরে আসে। পরে বিকেলের তিনি ইট ফেলে রাস্তাটি চলাচলের উদ্যোগ নেন। এছাড়া রাস্তাটি সংস্কারে সার্বিক সহযোগিতা করেন স্থানীয়রাসহ একজন প্রবাসী।
আরও পড়ুন: বাঘাইছড়ি হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্ত্রাসী গ্রেফতার
বড়লেখা উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল বলেন, স্থানীয় এক ব্যক্তি সড়কের পাশে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে সড়কের গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আগামী মাসে কাজের টেন্ডার হওয়ার সম্ভাবনা আছে।
ইত্তেফাক/অনি
