জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন সম্ভব : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৭:৪৫
 
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমেই সক্ষমতা অর্জন করা সম্ভব। এ লক্ষ্যেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) অবদান রেখে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে তা বিতরণে কাজ করছে।
 
আজ বুধবার সকালে গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ওআইসি’র অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ৩১তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে অনেক মুসলিম জ্ঞানী-বিজ্ঞানী বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। গৌরবময় সেই ইসলামী উম্মাহ আমরা বহন করে চলেছি। 
 
তরুণ শিক্ষার্থীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবর্তনশীল জ্ঞান-বিজ্ঞান অনুশীলন করে গৌরবময় মুসলিম উম্মাহকে আগামীতে আরো এগিয়ে নিতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে