মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্দুল মমিন শেখ (৪২)। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহাবুর রহমান এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ৭ আগস্ট রাতে উপজেলার বাণিয়াজুরির রাথুরা গ্রামের ভাড়া বাসায় দাম্পত্য কলহের জেরে বটি দিয়ে স্ত্রী সালমার মাথায় আঘাত করেন মমিন। প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরদিন চিকিৎসাধীন অবস্থায় সালমা মারা যান। পরে ১০আগস্ট সালমার বড় বোন রেবা আক্তার বাদী হয়ে মোমিন শেখকে আসামি করে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ঘিওর থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা (এসআই) আফসার আলী দেওয়ান স্ত্রী হত্যার জন্য মমিন শেখকে অভিযুক্ত করে একই বছরের ১০অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আফসারুল ইসলাম মণি ও আসামি পক্ষের অ্যাডভোকেট মনোয়ার হোসেন।
ইত্তেফাক/আরকেজি
