ইমরান ও কণা, কে কত দূরে?

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৭:৫৪

সময়ের শীর্ষ দুই সংগীত তারকা ইমরান ও কণা। একসঙ্গে তাদের সফলতার সংখ্যাও কম নয়। সেই ধারাবাহিকতায় বৈশাখী উৎসবের উপহার নিয়ে আজ (১০ এপ্রিল) দুজন হাজির হলেন নতুন একটি গল্পনির্ভর গানচিত্র নিয়ে। নাম ‘কে কত দূরে’।

সিএমভির ব্যানারে প্রকাশিত এই গানটি লিখেছেন মাহমুদ মানজুর। সুর-সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। আর গানটির ওপর ভিত্তি করে গল্পনির্ভর অসাধারণ একটি ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে দুই কণ্ঠশিল্পিী ইমরান-কণার উপস্থিতি ছাড়াও গল্পের নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করেছেন সুমিত ও নিশাত প্রিয়ম।

আরো পড়ুন: বিশ্বে ৪৩ জনের শরীরে রয়েছে দুর্লভ এই গ্রুপের রক্ত

গানচিত্রটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘কণা আপুর সঙ্গে আমার প্রচুর কাজ হয়েছে। সফলতাও অনেক বেশি। আমার বিশ্বাস এই গানটিও সেই তালিকায় যুক্ত হবে দ্রুত সময়ের মধ্যে।’

এদিকে গানটির মডেল নিশাত প্রিয়ম বলেন, ‘অনেক সুন্দর একটি গান এটি। এ গানের ভিডিওতে আমার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুমিত। এতে দারুণ একটা গল্প আছে। যে গল্পটি প্রেমিক-প্রেমিকাদের নতুন করে ভাবাবে বলে আমার ধারণা।’

ইত্তেফাক/বিএএফ