বগুড়ার শেরপুরে ১০ টাকা কেজি চালের সিন্ডিকেট ঠেকাতে অভিযান

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৭:৪৫

বগুড়া শেরপুরে পাইলট প্রকল্পের ১০ টাকা কেজি দরে চালের সিন্ডিকেট ঠেকাতে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের নেতৃত্বে  মঙ্গলবার (৯ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালতে অভিযানটি উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর, মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার, ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে এলাকায় পরিচালিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর-রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নজমুল ইসলাম, শেরপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামিমুর রেজা,  খাদ্য বান্ধব কমিটির সদস্য আব্দুল মান্নান প্রমুখ। 

আরও পড়ুন: সড়কে গর্তের পানি সরাতে সেচ মেশিন !

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে স্বল্প মূল্যে খাদ্য বিতরণ কার্যক্রম চালু হয়েছে। এই কার্যক্রম আরও আধুনিক করতে উপকার ভোগীদের সুবিধার্থে ও ভোগান্তি কমানোর জন্য সরকার এসএমএস এর মাধ্যমে স্বল্পমূল্যের খাদ্যশস্য বিতরণ সময়টি জানিয়ে দেওয়ার পদ্ধতি চালু করেছেন। 

ইত্তেফাক/অনি