মেসিকে রোনালদোর ‘গোপন ফোন কল’

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০৯:২২
 
আগামী ডিসেম্বরে ব্যালন ডি’অর পুরস্কার উঠছে লিওনেল মেসির হাতে! ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের তথাকথিত ‘কভার পেজ’ সামাজিক মাধ্যমে ফাঁস হবার পর আলোচনা এমনই।
 
এমতাবস্থায় আবার অবাক করা তথ্য দিল স্প্যানিশ পত্রিকা ডন ব্যালন। তাদের দাবি, ক্রিশ্চিয়ানো রোনালদো মেসিকে গোপন ফোন কলে জানিয়েছেন, এবার ব্যালন ডি’অর উঠবে তার হাতেই।
 
কর্তৃপক্ষ পর্তুগীজ তারকাকে সে ব্যাপারটি নিশ্চিতও করেছে। মেসি রোনালদোকে অভিনন্দন জানিয়েছেন! ২০০৭ সালে কাকার জয়ের পর পুরস্কারটি ভাগাভাগি করে নিচ্ছেন দু’জন। মেসি ট্রফিটি জিতেছেন পাঁচবার, রোনালদো চারবার। 
 
ফিফার সঙ্গে বিচ্ছিন্ন হবার পর এবারো যদি রোনালদো শেষ হাসি হাসেন, তাহলে মেসিকে ধরে ফেলবেন তিনি। তবে চলতি মৌসুমে রোনালদোর দ্বিগুণ গোল করা মেসির হাতে ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর ওঠার সম্ভাবনাই বেশি।
 
ইত্তেফাক/আনিসুর