বৃষ্টিতে পরিত্যক্ত দুই ম্যাচ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০৯:৩০
 
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিলো। সেই বৃষ্টি অঝোরে না নামলেও বিপিএলের দুইটি খেলাই পরিত্যক্ত হওয়ার জন্য যথেষ্ঠ ছিলো। অনেক অপেক্ষা করেও গতকাল একটি ম্যাচও মাঠে গড়াতে পারেননি আয়োজকরা।
 
ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স এবং ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসকে। এই ভাগাভাগির ফলে ঢাকা ও সিলেটের পয়েন্ট এখন ৭ করে। খুলনার পয়েন্ট ৫ ও চিটাগংয়ের পয়েন্ট ৩।
 
গতকাল বৃষ্টি এসে বাগড়া দিতে পারলেও আজ আর সেটা হবে না। কারণ, আজ বিপিএলের সূচিতে কোনো খেলাই নেই। আজকে বিশ্রাম। এর আগের দিন অনুষ্ঠিত প্রথম ম্যাচে নাটকীয়তার ভেতর দিয়ে খুলনা টাইটান্সকে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। 
 
মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে পরাজিত করে সাবেক চ্যাম্পিয়নরা। চার ম্যাচে চিটাগংয়ের এটি ছিলো তৃতীয় হার। পরে ব্যাট করা কুমিল্লা ১৮.১ ওভারে চার উইকেটে ১৪০ রান তুলে জয় নিশ্চিত করে। এর আগে চার উইকেটে ১৩৯ রান করতে সমর্থ হয় চিটাগং।
 
ইত্তেফাক/আনিসুর