পূর্বকোণ সম্পাদকের মৃত্যুতে ডিইউজের শোক

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৬:২৬
 
বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম সংবাদপত্র দৈনিক পূর্বকোণ-এর সম্মানিত সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। 
 
আজ বৃহস্পতিবার সংগঠনের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক শোক বিবৃতিতে বলেন, দেশের সাংবাদিকতার ক্ষেত্রে তসলিম উদ্দিন চৌধুরীর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সম্পাদক হিসেবে তিনি ২৯ বছর দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। তার মৃত্যুতে জাতি সংবাদপত্র শিল্পের এমন একজন একনিষ্ঠ ব্যক্তিকে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হবার নয়। 
 
বিবৃতিতে শাবান মাহমুদ ও সোহেল হায়দার চৌধুরী প্রয়াত তসলিম উদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 
ইত্তেফাক/কেকে