এ্যাকশন অবৈধ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হলেন পাকিস্তানের অফ স্পিনার মোহাম্মদ হাফিজ। বোলিং এ্যাকশন অবৈধ হওয়ায় বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসি থেকে আজ তাৎক্ষণিকভাবে হাফিজকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হাফিজের বোলিং এ্যাকশন অবৈধ বলে রিপোর্ট করেন ম্যাচ কর্মকর্তারা।
আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘পর্যালোচনা করে দেখা গেছে, হাফিজের অধিকাংশ ডেলিভারি নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি।’
একই অভিযোগে ইতোপূর্বে দুই বার নিষিদ্ধ ছিলেন পাকিস্তানের এ অলরাউন্ডার। ২০১৫ সালের জুলাই থেকে এক বছর নিষিদ্ধও ছিলেন তিনি। দুই বছরের মধ্যে দ্বিতীয়বার তার বোলিং এ্যাকশন অবৈধ ঘোষিত হলো।বাসস।
ইত্তেফাক/রেজা
