ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২২:০৭
 
ইন্দুরকানীতে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ সোয়াইব হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 
 
অভিযানে উপজেলার ইন্দুরকানী বাজারের মারুফের ফলের দোকান, নাইমের ফলের দোকান ও আরিফুল ইসলাম এর কসমেটিক্সের দোকান মালিকদের পৃথক ভাবে একহাজার পাঁচশত টাকা করে জরিমানা করা হয়। তবে মোবাইল কোর্টের সংবাদ শুনেই দুই-তিনটি দোকান ছাড়া সকল দোকান বন্ধ করে ব্যবসায়ীরা আত্মগোপন চলে যায়। 
 
মো. শাহ সোয়াইব হোসেন জানান, ইন্দুরকানী বাজারে অভিযান চালাতে আসলেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে আত্মগোপন করেন। পরবর্তীতে অভিযান চলাকালীন সময়ে দোকান খোলা না পেলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
ইত্তেফাক/আরকেজি