রাজশাহীকে ১৪৭ রানের টার্গেট দিল সিলেট

আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৬:৫৪
বিপিএলের ১৭তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট ৬ উইকেটে ১৪৬ রান সংগ্রহ করে। জয়ের জন্য রাজশাহীর করতে হবে ১৪৭ রান। 
 
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। দুই ম্যাচে রাজশাহীর নেতৃত্বে ছিলেন মুশফিকুর রহিম। 
 
প্রথমে টস জিতে নেয় ফিল্ডিং রাজশাহী। ১৮ রানের মধ্যে দুই ওপেনারকে ফেরায় তারা। প্রথম তিন ম্যাচে ফিফটি পাওয়া থারাঙ্গা ১০ রানে আউট হন। এ ধাক্কায় প্রতিরোধ গড়তে পারেনি সিলেট। কেবল দানুশকা গুনাথিলাকা একপ্রান্ত আগলে রাখেন। দলের ৭১ রানে তিনি পঞ্চম ব্যাটসম্যান হয়ে আউট হন। শ্রীলঙ্কার এই অলরাউন্ডার ৩৭ বলে ৪০ রান করেন। শেষদিকে এসে সিলেটের আইকন ক্রিকেটার সাব্বির রহমান জ্বলে ওঠেন। বাংলাদেশি এ ব্যাটসম্যান ২৬ বলে ৪১ রান করেন।
 
রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন কেসরিক উইলিয়ামস। একটি করে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, ফ্রাঙ্কলিন ও সামিত প্যাটেল।
 
ইত্তেফাক/ইউবি