জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে তার দেশের শান্তিকামী সংবিধান সংশোধনে অগ্রগতির ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর শুক্রবার সংসদে তার প্রথম নীতিনির্ধারনী বক্তৃতায় তিনি এই কথা বলেন।
আবে’র নেতৃত্বে কনজারভেটিভ কোয়ালিশন গত মাসের নির্বাচনে নিম্ন কক্ষে ৪৬৫ আসন পেয়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এই সুপার মেজোরিটি তাকে দীর্ঘ মেয়াদি স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করছে।
সংসদে প্রধানমন্ত্রী আবে বলেন, ‘আমি আস্থাবান যে শান্তিকামী সংবিধান সংশোধনীর যে বিতর্ক সংসদে চলছে তা অব্যাহত থাকবে।’ এএফপি
ইত্তেফাক/ইউবি
