মশারির ভেতর পার্লামেন্ট!

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ০৯:১১

 

আগামী ২০ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আর সেই অধিবেশনে ডেঙ্গু  নিয়ে আলোচনার দাবি তুলেছে বাম পরিষোদীয় দল। কিন্তু রাজ্য সরকারের দাবি, ডেঙ্গু পরিস্থিতি এমন পর্যায়ে যায়নি যে তা পার্লামেন্টে টেনে আনতে হবে।

 

এতে ওই দলটি ঘোষণা দিয়েছে, যদি তাদের দাবি না মানা হয় তবে বিধানসভার বাইরে বিশাল মশারি টাঙিয়ে তার মধ্যেই ‘পার্লামেন্ট’ বসিয়ে অধিবেশন ডাকবেন তারা। তাদের দাবি, ডেঙ্গু ভাইরাসের প্রকোপে এ বছর মৃত্যু হয়েছে ৪০ জনের।

 

এই সমস্যা নিয়ে রাজ্যকে ক্রমাগত বিরোধীদের তোপের মুখে পড়তে হচ্ছে। এবার বিধানসভাতেও একই পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে তারা। - টাইমস অব ইন্ডিয়া

ইত্তেফাক/মোস্তাফিজ