হাফিজের অ্যাকশন পরীক্ষা নিয়ে আশরাফের সংশয়

আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১২:৫১
অবৈধ অ্যাকশনের কারণে বোলিংয়ে আজীবন নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। যে পরীক্ষার মাধ্যমে অবৈধ ঘোষণা করা হয়েছে তার যথার্থতা নিয়ে এবার সংশয় প্রকাশ করলেন পাক্তিান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সাবেক চেয়ারম্যান জাকা আশরাফ। এজন্য দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ায় পুনরায অ্যাকশন পরীক্ষার পরামর্শ দেন।
 
বোলিং অ্যাকশন নিয়ে ক্রিকেটারদের যত্ন না নেওয়ায পিসিবির সমালোচনা করেন আশরাফ। যদিও পিসিবি ইতোমধ্যেই লাহোরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বায়ো-মেকানিক ল্যাবে হাফিজের বোলিং অ্যাকশন পরীক্ষা সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় সাঈদ আজমলকে নিষিদ্ধ করার পর পিসিবির ভুমিকার সমালোচনাও করেন তিনি।  
 
আশরাফ বলেন, ম্যাচ ফিক্সিং বা অবৈধ বোলিং অ্যাকশনের কারণে একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রতিভাবান ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে। যার মাধ্যমে প্রমাণিত হয় ক্রিকেটারদের পরিচালনার যথেষ্ট পরিমাণ যোগ্যতা পিসিবির নেই।  
 
ইত্তেফাক/কেআই