সুরাঙ্গা লাকমাল ঝড়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেছে ভারতের প্রথম ইনিংস। কলকাতায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচের তৃতীয় দিনে এই রান তুলতেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাবে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা।
টপ অর্ডারে ভারতের ব্যাটসম্যানরা ছিল সম্পূর্ণ ব্যর্থ। এর মধ্যে ব্যতিক্রম ছিলেন চেতেশ্বর পূজারা। তিনি করেছেন ৫২ রান। তবে মিডল ও লোয়ার অর্ডারে কিছু রান না হলে ভারতের অবস্থা আরও শোচনীয় হতো। ভারতের অন্য ব্যাটসম্যানদের মধ্যে ঋদ্ধিমান সাহা ২৯, মোহাম্মদ সামি ২৪ ও রবীন্দ্র জাদেজা করেন ২৩ রান।
লঙ্কান বোলারদের মধ্যে সুরাঙ্গা লাকমাল চারটি এবং দিলরুয়ানা পেরেরা, দাসুন সানাকা ও লাহিরু গামেজ দুটি করে উইকেট নেন।
ইত্তেফাক/কেআই
