লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই সন্তানের এক জননীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চণ্ডিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন শুক্রবার রাত ১১টায় কৌশলে ওই গ্রামের একটি বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলে স্বামী পরিত্যক্ত ওই নারীকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। একপর্যায়ে সে চিৎকার দিলে বাড়ির লোকজন আনোয়ারকে আটক করে পুলিশকে খবর দিলে এস আই মোমেন ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে আনোয়ার হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
ইত্তেফাক/জামান
