রাজধানীর একটি হোটেলে শনিবার থেকে শুরু হয়েছে বিডিনগের সপ্তম সম্মেলন। সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর ডিরেক্টর জেনারেল পল উইলসন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর ডিরেক্টর জেনারেল (ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস) কর্নেল মো. মুস্তাফা কামাল, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এমদাদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিডিনগ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির ও নেপাল নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (এনপিনগ) এর সভাপতি সামিত জানা।
ইত্তেফাক/ইউবি
