বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ২০তম ম্যাচে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৫৪ রানের টার্গেট দিলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে কুমিল্লা। দলের পক্ষে ইমরুল কায়েস ৪৭ ও ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস ৪১ রান করেন। রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও শ্রীলংকার থিসারা পেরেরা ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ১৫৩/৬, ২০ ওভার (ইমরুল ৪৭, স্যামুয়েলস ৪১, মাশরাফি ২/২২)। বাসস।
ইত্তেফাক/রেজা
