জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চর পুটিমারী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আব্দুল করিম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই জালাল উদ্দিন (৩০) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত ১৮ নভেম্বর আকন্দপাড়া গ্রামের সোনাহার আলীর ছেলে বাবুলের সাথে একই গ্রামের বাসিন্দা তারই চাচাত ভাই আব্দুল করিমের তুচ্ছ ঘটনায় কথা কাঁটাকাটি হয়। ওই কলহের জের ধরে দু’পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। প্রতিপক্ষের ওই সংঘর্ষে শাবলের আঘাতে আব্দুল করিম (৪০) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় নিহতের ছোট ভাই জালাল উদ্দিন (৩০) সে গুরুতর আহত হন। আহত জালালকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহীনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষে আব্দুল করিম নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
