সুপ্রিম কোর্টে আরো পাঁচ রক্ষণশীল বিচারক নিয়োগের পরিকল্পনা ট্রাম্পের

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ০৯:৫৭
মার্কিন সুপ্রিম কোর্টে আরো পাঁচ রক্ষণশীল বিচারক নিয়োগ দেয়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ আদালতের ‘শূন্য’ আসনে তিনি এই নিয়োগ দেবেন। রক্ষণশীলদের সন্তুষ্ট করতে শুক্রবার একটি তালিকাও তৈরি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
 
তারা হলেন, অ্যামি কোনি ব্যারেট, কেভিন নিউসম, বেরেট কাভেনাফ, ব্রিট গ্রান্ট এবং প্যাট্রিক উইরিক। এদের মধ্যে অ্যামি কোনি ব্যারেট এবং কেভিন নিউসম ইতোমধ্যেই সিনেটের অনুমোদন পেয়েছেন। বাস্তবে সুপ্রিম কোর্টে এখন কোনো শূন্য আসন নেই। তবে তিনজন বিচারকের বয়স ৭৯ কিংবা তার বেশি। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু