বৈশাখে আসছে মিলনের ‘হাতটা ধরো’

আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৯:৪১

এস এস মাল্টিমিডিয়া মিউজিকের ব্যনারে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আসছে সংগীত শিল্পী মিলনের গান 'হাতটা ধরো'। গানটি লিখেছেন সজীব শাহরিয়ার এবং সুর করেছেন মাহফুজ ইমরান ও সংগীত পরিচালনা করেছেন এম এম পি রনি। 

এ বিষয়ে মিলন বলেন, 'গানটির কথা, সুর ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। মিউজিক ভিডিওটি ও দারুণ হয়েছে। আশা করছি গানটি সকলের ভাল লাগবে'।

আরও পড়ুন:  ঢাবিতে শিক্ষার্থীদের লুঙ্গি পরে ক্লাস, ঘুরাঘুরি

সম্প্রতি উত্তরা ও ঢাকার মনোরম লোকেশনে সম্পন্ন হয়েছে গানটির মিউজিক ভিডিওর সুটিং। মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে কাজ করেছেন মৌ রহমান ও তারেক জামান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফ্ল্যাশব্যাক টিম। পহেলা বৈশাখে মিউজিক ভিডিওটি এস এস মাল্টিমিডিয়া মিউজিকের ইউটিউব চ্যনেলে রিলিজ হবে। 

ইত্তেফাক/ জেডএইচডি