কাভানির জোড়া গোলে পিএসজির জয়

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১১:৪২
এডিনসন কাভানির জোড়া গোলে লিগ ওয়ান ম্যাচে নঁতেসকে ৪-১ গোলের জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সেই সুবাদে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে ৬ পয়েন্ট এগিযে গিয়েছে দলটি।
 
খেলার ৩৮ মিনিটে বক্সের ভিতর থেকে লো ড্রাইভে প্রতিপক্ষের জাল ভেদ করেন এডিনসন কাভানি। চার মিনিটের ব্যবধানে অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রসে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। ৬০ মিনিটে নাকুলমার গোলে ব্যবধান কমায় নঁতেস। তবে ৬৫ প্রেজুস নাকুলমা পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন।
 
সবশেষ ৭৯ মিনিটে কাভানির দ্বিতীয় গোলে বড় জয় নিশ্চিত হয় পিএসজির। জোড়া গোলের সুবাদে ১৩ ম্যাচে ১৫ গোল করলেন কাভানি।
 
ইত্তেফাক/কেআই