জয়পুরহাটের পাঁচ উপজেলার ৩৮টি কেন্দ্রে আজ রবিবার বেলা ১১টায় শান্তিপূর্ণ পরিবেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এবার ১৫ হাজার ৭শ’ ৫৭ জন পরীক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে ৩শ ৬৭টি, কেজি ৯৮টি এবং ইবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১৬৩টি। এসব বিদ্যালয় থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলায় মোট ১৫ হাজার ৭শ ৫৭ জন পরীক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে বালক ৭ হাজার ৭শ ২৯ জন এবং বালিকা রয়েছেন ৮ হাজার ২৮ জন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর।
জেলায় ৪৬ জন শারীরিক, বাক ও দৃষ্টি প্রতিবন্ধী শিশু এবারের সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
ইত্তেফাক/এমআর
