সুন্দরগঞ্জে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অনুপস্থিত ৮০২ জন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৬:৪১
সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ৮’শ ২ জন। যা শতকরা হারে ৬.২৯ ভাগ।
 
রবিবার প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ১১ হাজার ১৬০ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৯ হাজার ৮১৪ এবং ইবতেদায়ী সমাপনীতে ১ হাজার ৩৪৬ জন। কিন্তু পরীক্ষার ১ম দিনেই প্রাথমিক সমাপনীতে অনুপস্থিত থাকে ৬৫০ জন এবং ইবতেদায়ীতে অনুপস্থিত থাকে ১৫২ জন।
 
উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, উপজেলার ১৯টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ঝরে পড়ার কারণে পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা বেড়ে  গেছে।  
 
ইত্তেফাক/ইউবি