রিয়াল মাদ্রিদের তিনটি করে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ; পর্তুগালের ইউরো শিরোপা অর্জনের অন্যতম কারিগর তিনি। কিন্তু পেপের নামটি মাথায় আসলেই শিরোপা নিয়ে মাঠে তার উত্সবের ছবি চোখে ভেসে উঠে না, ভেসে উঠে একজন ‘উগ্র, আক্রমণাত্মক’ ডিফেন্ডারের ছবি।
পরিহাসই বলতে হয়! এই আক্রমণাত্মক মানসিকতার জন্যই কিশোর বয়সে একবার ফুটবলার হবার স্বপ্ন প্রায় বিসর্জন দিতে হয়েছিল পর্তুগাল ডিফেন্ডারকে। ১৩ বছর বয়সে সাওপাওলোতে করিন্থিয়াস আলাগোয়ানোর যুব ক্যাম্পে থাকাকালীন একজনকে মুখে প্রচণ্ড জোরে আঘাত করেছিলেন পেপে।
সেই স্মৃতি স্মরণ করে তার বাবা জানাচ্ছেন, ‘ব্রাজিলিয়ান গণমাধ্যম পাড়ার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব পেপেকে ফুটবল থেকে নিষিদ্ধ করার জোর তত্পরতা চালিয়েছিলেন। ও তখন মাত্র ১৩/১৪ বছরের কিশোর। আমি চাইনি তার স্বপ্নটা এ বয়সেই শেষ হয়ে যাক। কিন্তু তাকে চিন্তা করতে না বলি। আমি তাকে বলেছিলাম, আমার গাড়িটি বিক্রি করে তোকে একটি ট্যাক্সি কিনে দিব। অন্তত বেকার থাকতে হবে না।’ ভাগ্যিস ট্যাক্সিটা কিনে দেননি তার বাবা!
ইত্তেফাক/রেজা
