ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টের ডিসকাউন্ট উৎসব

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৯:০৬
 
ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ভার্চুয়াল বিশ্বজুড়ে চলছে ছাড়ের (ডিসকাউন্ট) উৎসব। পিছিয়ে নেই বাংলাদেশের উদ্যোক্তারাও। ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট এ উপলক্ষে তাদের সকল হেস্টিং সার্ভিসে দিচ্ছে ২০-৭০ শতাংশ পর্যন্ত ছাড়। 
 
এস এস ডি শেয়ার্ড হোস্টিংয়ের এই প্যাকেজটির সঙ্গে গ্রাহকরা বিনামূল্যে ফ্রি এসএস এল, সাইট ট্রান্সফার, অটো ইনস্টলার, ইনস্ট্যান্ট সেটআপ পাবেন।
 
এক্সনহোস্টের  পরিচালক মাছুমুল হক বলেন, ‘ শুক্রবার থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এক্সনহোস্টের ওয়েবসাইট থেকে www.exonhost.com/blackfriday/ থেকে খুব সহজেই কুপন কোড (BFCM70OFF) ব্যবহার করে ছাড়ের সুবিধা পাওয়া যাবে।’
 
বর্তমানে বিশ্বের প্রায় ৭০ দেশে ডোমেইন হোস্টিং সেবা প্রদান করছে এক্সনহোস্ট । এরই মধ্যে বিশ্বের বিভিন্ন কোম্পানির সঙ্গে পার্টনারশিপ গড়েছে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।
 
ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে কর্পোরেট ওয়েবসাইটের জন্য ডোমেইন, ওয়েব হোস্টিং, ভার্চুয়াল সার্ভার, ডেডিকেটেড সার্ভার ও ক্লাস্টার সার্ভার সলিউশন দিচ্ছে এক্সনহোস্ট।
 
ইত্তেফাক/ইউবি