‘উদ্ভাবনী চিন্তা-ভাবনা শুদ্ধাচার কৌশলের একটি অংশ’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৫৭
 
মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে নিয়ামানুবর্তিতা, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শুদ্ধাচার অপরিহার্য। উদ্ভাবনী চিন্তা-ভাবনা শুদ্ধাচার কৌশলের একটি অংশ।
 
আজ রবিবার ইউজিসি অডিটরিয়ামে নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান একথা বলেন। 
 
প্রতিষ্ঠানের কর্মকাণ্ডকে স্বচ্ছ, গতিশীল করা বর্তমান সময়ে খুবই প্রয়োজন এ কথা উল্লেখ করে তিনি ইউজিসির কর্মকাণ্ডকে আন্তরিকতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা দিয়ে কাজ করার আহ্বান জানান।
 
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন এবং প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলি, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। বাসস
 
ইত্তেফাক/কেকে