‘শ্রমিক আন্দোলনকে সংগঠিত করতে হবে’

আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২০:২৬
 
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, শ্রমিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় দেশের শ্রমিক আন্দোলনকে পুনঃসংগঠিত করতে হবে। আজ রবিবার দেশে কোনো সংগঠিত শ্রমিক আন্দোলন নেই। তাই এনজিওসহ বিভিন্ন স্বার্থান্বেষী মহল শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ করার সুযোগ পেয়েছে। 
 
আজ রবিবার বিকেল ৪টায় পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত শ্রমিক নেতা আবুল বাশারের ৭ম মৃত্যু বার্ষিকীতে আয়োজিত স্মরণসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
 
বক্তব্য রাখেন পাটকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও টিইউসি’র সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, সহসাধারণ সম্পাদক এম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, চট্টগ্রাম জুট মেনুফেকচারিং ইউনিয়নের মো. জসিম উদ্দিন, খুলনার প্লাটিনাম জুটমিল কর্মচারি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, করিম জুটমিল লেবার ইউনিয়নের সভাপতি আবুল হোসেন, ঢাকা মহানগরের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বাসস
 
ইত্তেফাক/কেকে