চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকার দারুল আরকাম একাডেমির এক ছাত্রীর বাল্য বিয়ে ঠেকালেন ইউএনও মো. মাহবুব আলম। রবিবার সন্ধ্যায় ইউএনও খবর পেয়ে জনৈক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করে দেন। ঐ ছাত্রী পিতা-মাতা চরম্বা এলাকার ওয়াহিদের পাড়ার আলি মিয়ার পুত্র শাহ আলমের সাথে বিয়ে ঠিক করে। সোমবার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের দিন ধার্য ছিল।
রবিবার সন্ধ্যায় ছাত্রীর মা-সহ স্বজনরা উপজেলায় এসে ইউএনও-কে মেয়ের প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুছলেকা দেন।
ইত্তেফাক/এএম।
