কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৩:৩৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে ২১তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করছে ঢাকা ডায়নামাইটস। এবারের আসরে এটি ঢাকার সপ্তম ম্যাচ। কুমিল্লার ষষ্ঠ ম্যাচ। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে কুমিল্লা।
 
ঢাকা ডায়নামাইটস দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সুনীল নারাইন, এভিন লুইস, মেহেদি মারুফ, কুমারা সাঙ্গাকারা (উইকেটরক্ষক), জহিরুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, কাইরন পোলার্ড, আবু হায়দার, মোহাম্মদ আমির ও মোহাম্মদ সাদ্দাম।
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : তামিম ইকবাল (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, জশ বাটলার, শোয়েব মালিক, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান আলী ও আল-আমিন হোসেন।
 
ইত্তেফাক/কেআই