১০ ওভারে কুমিল্লার সংগ্রহ ৬২/৩

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৬:২০
ঢাকা ডায়নামাইটসের ছুঁড়ে দেয়া ১২৯ রানের লক্ষ্যে ১০ ওভার শেষে ৩ উইকেটে ৬২ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে, পাকিস্তানের ডান-হাতি পেসার হাসান আলীর বিধ্বংসী বোলিং-এ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের ২১তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১২৮ রানেই অলআউট করে দেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 
 
ওয়ানডে ক্রিকেট র‌্যাংকিং-এর এক নম্বর বোলার হাসান ৩ দশমিক ৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন। টি-২০ ক্যারিয়ারে এটি তার সেরা বোলিং ফিগার। 
 
ঢাকার পক্ষে ওপেনার ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন ৪৫ বলে সর্বোচ্চ ৭৬ রান করেন। তার ইনিংসে ৭টি চার ও ৫টি ছক্কা ছিলো। এছাড়া শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ২৮ ও ওপেনার ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৭ রান করেন। বাসস।
 
ইত্তেফাক/রেজা