সাবেক ডেপুটি স্পিকার ও নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আখতার হামিদ সিদ্দিকীর নামাজে জানাজা আজ সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
পরে মরহুমের প্রতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে আ স ম ফিরোজ, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় হুইপ মো. নূরুল ইসলাম ওমর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের পক্ষে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারসহ দলের নেতারা মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি রবিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাসস
ইত্তেফাক/কেকে
