বিড়িশিল্প রক্ষায় মুক্তাগাছায় মানববন্ধন

আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৮:১৮
 
বিড়িশিল্প ধ্বংস করার চক্রান্তের প্রতিবাদে আগামী ডিসেম্বরে ৭ থেকে ৮ লাখ শ্রমিকের অংশগ্রহণে রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। 
 
সোমবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নবাব বিড়ি ফ্যাক্টরির মাঠে এক মানববন্ধনে এই ঘোষণা দেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনউদ্দিন বিএসসি। 
 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের কিছু আমলা ও ব্রিটিশ কোম্পানি বিড়িশিল্প ধ্বংস করার চক্রান্ত করছেন। আমরা এই চক্রান্ত বন্ধের জন্য সারা দেশের লাখ লাখ শ্রমিক সংগঠিত হচ্ছি। আগামী ডিসেম্বরে আমরা কেন্দ্রীয়ভাবে ঢাকায় মহাসমাবেশ করবো। সেখানে কমপক্ষে ৭-৮ লাখ শ্রমিক ভাইয়ের সমাবেশ হবে। 
 
বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারিক হোসেনের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম কে বাঙালি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সদস্য শামীম ইসলাম, আবুল হাসনাত লাভবু, মুক্তাগাছা বিড়ি ফেডারেশনের নেতা জসিমউদ্দিন, সুভাস, নাজমুল প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি